খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩

খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত

খবর ডেস্ক |
১২:২৫ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় গতকাল বৃহস্পতিবার নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ। 
নড়াইল : দিবস উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাফায়েত হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, প্রবীণ হিতৈষী সংঘ, নড়াইলের সভাপতি মোহাম্মদ আব্দুস সামি মোল্লা, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু। অনুষ্ঠানে প্রবীণদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। 
ফুলতলা : দিবসটি উপলক্ষে সকালে প্রশাসন ও সমাজ সেবা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ শাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, কৃষি কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ পরাগ ইমাম, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার প্রমুখ।
কয়রা : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে সকাল ১০ টায় সদরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন খুলনা জেলা বিএনপি’র সদস্য এম এ হাসান, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, যুবদল নেতা আনারুল ইসলাম ডাবলু, স্থানীয় সমাজসেবক আছের উদ্দিন, পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার প্রমুখ।
‎ফকিরহাট : দিবসটি উপলক্ষে ‎উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বেলা ১১টায় পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কমপ্লেক্স স¤প্রসারিত ভবনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ জামান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস। এসময় উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, বীর মুক্তিযেদ্ধা মোড়ল নুর মোহম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনসহ বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
রূপসা : দিবসটি উপলক্ষে সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং দলিত মহেশ্বরপাশা, দৌলতপুর, খুলনার সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার। সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুজিত মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, দলিত এনজিওর পিও মঞ্জুরুল ইসলাম। এছাড়া প্রবীণদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিত হালদার, ইতি রানী দত্ত, জামিলা খাতুন, গণেশ নন্দী, হরি দাসসহ অনেকে।
পাইকগাছা : দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হক, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, বন কর্মকর্তা প্রবীর দত্ত, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন।
সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতালব্ধ সম্পদ এবং নবীনদের পথপ্রদর্শক। প্রবীণদের প্রতি শ্রদ্ধা, দয়া ও সহানুভূতি প্রদর্শন করা পরবর্তী প্রজন্মের নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার প্রবীণদের কল্যাণে অত্যন্ত আন্তরিক উল্লেখ করে বক্তারা জানান, প্রবীণদের জীবনমান উন্নয়নে বয়স্ক ভাতা বৃদ্ধির মতো যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক প্রবীণ নাগরিক অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ