খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩

কেসিসি ও ‘নয়া ধূমকেতু’ কর্তৃপক্ষের অভিজ্ঞতা বিনিময় সম্মিলন

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৯ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশন ও মাসিক পত্রিকা ‘নয়া ধূমকেতু’ কর্তৃপক্ষের মধ্যে এক অভিজ্ঞতা বিনিময় সম্মিলন বৃহস্পতিবার বাদ মাগরিব নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। 
মহানগরী খুলনার ইতিহাস-ঐহিত্য সংরক্ষণ, সাহিত্য-সংস্কৃতি চর্চায় গতিময়তা আনয়ন, আইনশৃঙ্খলার মান উন্নয়ন এবং স্বাস্থ্যসম্মত বসবাস উপযোগী নগরী গড়ার লক্ষ্যে পত্রিকা কর্তৃপক্ষ এ সম্মিলনের আয়োজন করে। সভার শুরুতে পত্রিকার পক্ষ থেকে মহানগরীর ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সামাজিক আন্দোলনের একটি রূপরেখা উপস্থাপন করা হয়। এছাড়া খুলনার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে কেসিসি সংগ্রহশালা প্রতিষ্ঠা, নজরুল বর্ষ পালনে কর্মসূচি গ্রহণ, জিয়া হল কমপ্লেক্স নির্মাণ ও সংস্কৃতি চর্চার বলয় প্রতিষ্ঠা, শেখ তৈয়েবুর রহমান পাবলিক লাইব্রেরী ও মিউজিয়াম কমপ্লেক্স নির্মাণ, কেন্দ্রীয় মন্ত্রী এ এইচ দিলদার আহমেদ কর্তৃক প্রতিষ্ঠিত নূরুননেসা ট্রাস্টের কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে কেসিসি’র সার্বিক সহযোগিতা কামনা করা হয়। 
জিয়া হল কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তুত করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে উল্লেখ করে কেসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকার সাহিত্য-সংস্কৃতি চর্চায় বিশেষ গুরুত্বারোপ করেছে। খুলনায় এ সংক্রান্ত যে কোন কার্যক্রমে কেসিসি পাশে থাকবে বলে তিনি আশ^স্ত করেন।  
মাসিক নয়া ধূমকেতু’র সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যক্ষ এ কে এম গোলাম আযম-এর সভাপতিত্বে সম্মিলনে খুলনা বিশ^বিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ^াস, আজম খান সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সেলিনা বুলবুল, পত্রিকার নির্বাহী সম্পাদক ও জাতীয় কবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মহাসচিব মোঃ সামিরুল ইসলাম শামীম ও সাবেক প্রতিষ্ঠাতা মহাসচিব শেখ মনিরুজ্জামান লাভলু, আহসান উল্লাহ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন,  মোঃ দৈনিক জন্মভ‚মি পত্রিকার নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, সরকারি ফকিরহাট কলেজের সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস গাজী, কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান প্রমুখ সম্মিলনে অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন মাসিক নয়া ধমূকেতুর সম্পাদক এ এইচ এম জামাল উদ্দীন।

প্রিন্ট

আরও সংবাদ