খুলনা | শুক্রবার | ০২ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক জামালের মায়ের মৃত্যুতে এমইউজের শোক

খবর বিজ্ঞপ্তি |
০১:০১ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


দৈনিক মানবকণ্ঠ  পত্রিকার নিজস্ব প্রতিবেদক, খুলনা ও মেট্রোপলিটন সংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সদস্য মোঃ জামাল হোসেনের মা মনোয়ারা বেগম (৭২) গত বুধবার হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
সাংবাদিক মোঃ জামাল হোসেনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, ইউনিয়ন সভাপতি আলহাজ¦ আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান,  সহ-সভাপতি মাসুদুর রহমান রানা, সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক খাইরুল আলম, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, কনক রহমান, ডি এম রেজা সোহাগ, মাহবুবুর রহমান, রামিম চৌধুরী। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফউজের সাবেক সহ-সভাপতি ড. মোঃ জাকির হোসেন, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, এমইউজের সাবেক সভাপতি আবু কাজি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। 

প্রিন্ট

আরও সংবাদ