খুলনা | শুক্রবার | ০২ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

আমেরিকায় রবীন্দ্র সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
০১:০৩ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


গুণী ও জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় আমেরিকায় রবীন্দ্র সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।  লস এ্যঞ্জেলসের সাইন্টোলজিতে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উৎসবে মূল পরিবেশনা ছিল রবীন্দ্র সংগীত, রবীন্দ্র সংগীতের ওপর নৃত্য এবং রবীন্দ্রনাথের কবিতা। শিল্পীদের প্রতিটি পরিবেশনা দর্শকশ্রোতাদেরকে মুগ্ধ করে। সংগীত ও নৃত্যের তালে তালে শ্রোতারা কন্ঠ মিলিয়েছেন। 
সন্ধ্যা ৭টার কাঁটা ছুঁই ছুঁই। অনুষ্ঠানের উপস্থাপক সাথী বড়ুয়া ও আশীষ কুমার ঘোষ ঘোষণা করতেই হাততালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। এই সময়ে সবাই দাঁড়াতেই বেজে উঠল আমেরিকার ন্যাশনাল এ্যন্থম। এরপরে সবাই গেয়ে উঠল বাংলাদেশের জাতীয় সংগীত। এই পর্যায়ে বিশিষ্ট কবি কাজী মাশরুল হুদার উদ্বোধনী ভাষণের মধ্যে দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। 
রবীন্দ্র সংগীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সংগীত, নৃত্য এবং আবৃত্তিতে অংশ গ্রহণকারিরা হলেন শিল্পী রহমান, উর্মি আতাহার, শায়লা রুমী, বুবলি বড়ুয়া, সাথী বড়ুয়া, স্নিগ্ধা পোদ্দার, মিলু আর্চায্য, মানিক বড়ুয়া, এসবি শ্রেয়াস, জয়শ্রী বিশ্বাস, তৃপ্তি মজুমদার, হৃদ্ধী বড়ুয়া, প্রহেলিকা মন্ডল, নয়ন বড়ুয়া, উৎপল বড়ুয়া, স্মৃতি বড়ুয়া, অনামিকা ঘোষ, রিম্পা বড়ুয়া, অথৈ সাহা, আলভিনা ইসলাম, সীমা ধর, পারমিতা, মুক্তি বড়ুয়া, সংগীতা বড়ুয়া, অর্চনা বিশ্বাস, শুভ্রা মুখার্জী, দুর্গা, দেবান্তী, গোসালী, পিয়া, মৌমিতা বড়ুয়া, পৃথিলা বড়ুয়া, প্রনুসা বড়ুয়া, আজমি হোসেন স্বর্ণা, আদল হোসেন সরল, জয়শ্রী বড়ুয়া, রিধি বড়ুয়া, ওয়ালিফ সাবিন ওয়াফি, প্রীতিশ বড়ুয়া, অরিন ঘোষ, তাবিব আয়েন ওয়ামিক, আরিয়ান বড়ুয়া, আয়ুষ ঘোষ, অতীশ বড়ুয়া, আরিয়ান বড়ুয়া, অতীশ বড়ুয়া, প্রিয়ম মন্ডল, সৌমিক বড়ুয়া। 
উৎসবে হল ভর্তি ছিল মানুষের উপস্থিতি। পিনপতন শব্দ ছিল না কোথাও। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান চলাকালীন সময়ে ছিল একটি রাবীন্দ্রিক পরিবেশ। শ্রোতারা মনভরে শুনেছেন এবং শিল্পীদের গানের তালে তালে গেয়েছেন। এই ধরনের অনুষ্ঠান এই অঞ্চলে প্রথম। মানুষ উপভোগ করেছেন অন্য মাত্রায়। অনুষ্ঠান পরিকল্পনা এবং সম্পাদনা করেছেন বিশিষ্ট লেখক অধ্যাপক সুমন বড়ুয়া। অনুষ্ঠানে নিশু, এসবি শ্রেয়াস, হৃদ্ধী ও সৌম্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সর্বোপরি রবীন্দ্র সাংস্কৃতিক উৎসবটি ছিল আয়োজকদের একটি নান্দনিক উপহার।

প্রিন্ট

আরও সংবাদ