খুলনা | শুক্রবার | ০২ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

খালিশপুরে ক্ষুদে ফুটবলারদের মাঝে জার্সি ও ক্রীড়া সামগ্রী বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
০১:০৭ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


খুলনা নগরীর খালিশপুরস্থ মুজগুন্নি উত্তরপাড়া ঈদগাহ ময়দানে নাঈম মেমোরিয়াল ক্লাবের ক্ষুদে ফুটবলারদের মাঝে জার্সি ও ফুটবল সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হুইপ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তির পৃষ্ঠপোষকতায় এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদে ফুটবলারদের মাঝে জার্সি ও ফুটবল সামগ্রী বিতরণ করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মুনতাসির আল মামুন। মাহাবুব হাসান পলাশের সভাপতিত্বে ও আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফজলে রাব্বি রাহুল, রাকিবুল হাসান, আব্দুর রহমান মোড়ল, জাহিদুল ইসলাম, আমিরুল, ইমন, পারভেজ, খায়রুল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আকৃষ্ট হতে উদীয়মান খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন এবং সুস্থ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

প্রিন্ট

আরও সংবাদ