খুলনা | শুক্রবার | ০২ অক্টোবর ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩

খুবির অপরাজিতা হলে ইনডোর গেমস্ প্রতিযোগিতা উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
০১:০৮ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলে ইনডোর গেমস্ প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উদ্বোধনকালে উপাচার্য হল কর্তৃপক্ষের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন ছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে ভ‚মিকা রাখবে। তিনি এ আয়োজনে হলের ছাত্রীদের স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণের আহবান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, প্রভোস্ট প্রফেসর ড. আরিফা শারমিন, হলের সহকারী প্রভোস্ট এবং ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইনডোর গেমস্ প্রতিযোগিতায় পাঁচটি ইভেন্ট রয়েছে। এগুলো হলো- টেবিল টেনিস, ক্যারাম, লুডু, দাবা ও স্মৃতিশক্তি পরীক্ষা।

প্রিন্ট

আরও সংবাদ