খুলনা | শুক্রবার | ০২ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

দিঘলিয়ায় সন্তানকে দেখতে এসে দায়ের কোপে বাবা আহত

দিঘলিয়া প্রতিনিধি |
০১:১৪ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


দিঘলিয়া উপজেলার হাজীগ্রামে সন্তানকে দেখতে এসে বাবা সাবেক শ্যালকের দায়ের কোপে রমজান শেখ (২৭) নামে এক যুবক আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায় ছয় বছর আগে একই এলাকার জরিপ মোড়লের মেয়ে মোছাঃ ববিতা খাতুনের সঙ্গে রমজান শেখের বিয়ে হয়। তাদের সংসারে মোঃ হোসাইন (৪)  একটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু এক বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর রমজান শেখ মাঝে মাঝে তার সন্তানের সঙ্গে দেখা করতে আসতেন। বৃহস্পতিবার রাতে সন্তানকে দেখতে এসে সাবেক স্ত্রীর ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মোঃ রমজান শেখ (২৭ কে দা-দিয়ে কুপিয়ে আহত করে শ্যালক শফিকুল মোড়ল। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

প্রিন্ট

আরও সংবাদ