খুলনা | শুক্রবার | ০২ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

মোল্লাহাটে নিখোঁজের চার দিন পর শিশুর লাশ উদ্ধার

মোল্লাহাট প্রতিনিধি |
০১:১৪ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের কাচনা গ্রাম থেকে তাউছিন মোল্লা (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত চার দিন ধরে নিখোঁজ থাকার পর গতকাল বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাউছিন মোল্লা কাচনা গ্রামের মোঃ জিহাদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর শিশু তাউছিন বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকায় মাইকিংসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের ঘটনায় এলাকায় তীব্র উৎকণ্ঠা দেখা দেয়। গতকাল সকালে স্থানীয়রা ছোট কাচনা গ্রামের একটি ঘেরের ভেতর তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। শিশুটির মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের মাতম চলছে।

প্রিন্ট

আরও সংবাদ