খুলনা | শুক্রবার | ০২ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

দিঘলিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪, এলাকায় পুলিশ মোতায়েন

দিঘলিয়া প্রতিনিধি |
০১:১৫ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে দু’গ্রুপের  সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গতকাল গাজীরহাট ইউনিয়নের মাঝিরগাতী চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাজীরহাট ইউনিয়নের মাঝিরগাতী চৌরাস্তার মোড়ে  দু’গ্রুপের সংঘর্ষে কুব্বত মুন্সীর তিন ছেলে সুমন মুন্সী (৩৯), কাজল মুন্সী (২৮) ও তৈয়েব মুন্সী (৩৫) এবং একই গ্রামের হানিফ সরদারের ছেলে ইমারত সরদার (৩৪) হামলার শিকার হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। একই এলাকার শিকদার পাড়ার জাকির মেম্বর ও জিল্লুর শিকদারের নেতৃত্বে ২০/২৫ জনের দেশীয় লাঠি সোটা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ