খুলনা | শুক্রবার | ০২ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

ফকিরহাটে স্বামীর ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে স্ত্রীর মৃত্যু ‎

ফকিরহাট প্রতিনিধি |
০১:১৬ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


‎ফকিরহাটে স্বামীর ব্যাটারি-চালিত অটোভ্যানের চাকায় গলায় ওড়না পেচিয়ে স্ত্রী সালমা আক্তার (৩৩) মারা গেছেন। ‎সালমা আক্তার ফকিরহাট উপজেলার উত্তরপাড়া গ্রামের ভ্যানচালক মোঃ জাহাঙ্গীর আলমের স্ত্রী।
‎পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পর ভ্যানচালক জাহাঙ্গীর আলম তার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে ভ্যানযোগে ফকিরহাট সদর বাজারের দিকে যাচ্ছিলেন। উপজেলার ব্র্যাকের মোড় এলাকায় এসে পৌঁছালে অসাবধানতাবশত ভ্যানের চাকায় স্ত্রী সালমা আক্তারের গলায় ওড়না পেচিয়ে ভ্যান থেকে নিচে ছিটকে পড়েন। এতে  শ্বাসরুদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। ‎স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সালমা আক্তারকে মৃত বলে ঘোষণা করেন। ‎ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রজিউল্লাহ খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রিন্ট

আরও সংবাদ