খুলনা | শুক্রবার | ০২ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি

৬শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:১৮ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মোঃ গফফার মোড়ল (৩৯) কে গ্রেফতার করেছে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল। সে পাইকগাছা উপজেলার বান্দিকাটি এলাকার সোবহান মোড়লের ছেলে। 
গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে চুকনগর-যশোর মহাসড়কের কাটাখাল গুটলেতলা মোড়ে মফিজুর সরদারের চায়ের দোকানের সামনে চুকনাগরগামী ‘আল ইমরান’ নামের একটি যাত্রীবাহী বাস থামানো হয়। পরে তল্লাশিকালে আসনে বসে থাকা গফফার মোড়লের কাছে রক্ষিত একটি শপিং ব্যাগের মধ্যে থেকে তিনটি নীল রঙের প্যাকেটে রাখা মোট ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। সময় তার কাছ থেকে একটি রেডমি ১৩ সি মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয় ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক মোছাঃ জাহানারা খাতুন বাদী হয়ে মাদক কারবারি আঃ গফফারের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/২৬ ধারায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান। তিনি বলেন বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
 

প্রিন্ট

আরও সংবাদ