খুলনা | শুক্রবার | ০২ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

ক্যান্সারে আক্রান্ত খুবি কর্মকর্তাকে অফিসার্স কল্যাণ পরিষদের সহায়তা

খবর বিজ্ঞপ্তি |
০২:১৮ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনে কর্মরত সহকারী রেজিস্ট্রার (ল্যাব) মোঃ আশরাফুল হক (পিআরএল) দূরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবং সকল কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে বৃহস্পতিবার মোঃ আশরাফুল হককে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।  
অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীর সভাপতিত্বে পরিষদের কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান। সভায় উপস্থিত ছিলেন শেখ শারাফাত আলী (পরীক্ষা নিয়ন্ত্রক), মোঃ জাবেদ এলাহী (উপ-পরিচালক ও শাখা প্রধান, প্রশাসন শাখা),আবু সালেহ মোঃ পারভেজ (পরিচালক, অঃহিঃ), এস এম আব্দুল­াহ শাহানুর কবীর অয়ন (উপ-পরিচালক, অডিট), এস. আতিকুর রহমান (উপ- রেজিস্ট্রার), দীপক চন্দ্র মন্ডল (উপ-রেজিস্ট্রার), মোঃ আজিজুর রহমান সেখ (সহকারী রেজিস্ট্রার), মিয়া মোঃ সালাউদ্দিন সুকর্ন (সহকারী রেজিস্ট্রার), মোঃ মোস্তফা আল মামুন প্রবাল (সহকারী রেজিস্ট্রার), এস.এম. তানভীর হোসেন (সেকশন অফিসার), এ এস এম শাহরিয়ার (সেকশন অফিসার), মোঃ জসীম উদ্দিন আহমেদ (সহকারী রেজিস্ট্রার) প্রমুখ। 
মোঃ আশরাফুল হকের পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন উপ-রেজিস্ট্রার আব্দুল­াহ আল মামুন। অনুষ্ঠানে মোঃ আশরাফুল হকসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আব্দুল কুদ্দুস।

প্রিন্ট

আরও সংবাদ