খুলনা | শুক্রবার | ০২ অক্টোবর ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩

খুলনায় ২৪ ঘণ্টায় নতুন ২৫৬ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক |
০২:১৮ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৩ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪৮ জনেই অপরিবর্তিত রয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ মোঃ মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে মোট ১৩ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ হাজার ১২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ১৬৭ জন। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে মোট ৩২৮ জন রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, খুলনা জেলায় ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি। এ জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ২১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৭৬৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ