খুলনা | শুক্রবার | ০২ অক্টোবর ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩

ডুমুরিয়ার সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:২২ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া উপজেলার সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্লান্টে স্থাপিত মেশিনারিজ পরীক্ষামূলক ভাবে চালু করা হয়। 
পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, আজই প্রথম পর্রীন করেন। পরিদর্শনকালে প্লান্টে স্থাপিত মেশিনারিজ পরীক্ষামূলকভাবে প্লান্টের মেশিনারিজ চালু করা হয়েছে। ত্রিশ ঘন্টা পর এর ফলাফল জানা যাবে এবং প্রথম পর্রীন করেন। পরিদর্শনকালে প্লান্টে স্থাপিত মেশিনারিজ পরীক্ষামূলক চালু করায় প্রকৌশলীগণ এর ওপর একটি রিপোর্ট প্রদান করবেন। প্রকল্পটির সফলতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, প্লান্টের কার্যক্রম সফল হলেই খুলনার বর্জ্য ব্যবস্থাপনার র্নে করেন। পরিদর্শনকালে প্লান্টে স্থাপিত মেশিনারিজ পরীক্ষত্রে নতুন দ্বারা উন্মোচিত হবে। বর্জ্য বোঝা নয়, সম্পদে পরিণত হবে এবং দেশের অন্যন্য সিটি কর্পোরেশন ও জেলা শহরের জন্য এটি একটি মডেল প্রকল্প হিসেবে বিবেচিত হবে। 
উলে­খ্য, সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প-২ (সিআরডিপি) এর আওতায় ৫৩ কোটি টাকা ব্যয়ে সলুয়া ল্যান্ডফিলে বর্জ্য রিসাইক্লিং প্লান্টটি স্থাপন করা হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে প্লান্টটি সম্পূর্ণরূপে চালু করা সম্ভব হবে বলে প্রকৌশলীগণ আশাবাদ ব্যক্ত করেন। 
সিআরডিপি-২ প্রকল্পের টিম লিডার মোঃ শফিকুর রহমান, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর সাবেক চেয়ারম্যান ডক্টর এসানুল হক, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ ওবায়দুল­াহ খান, ঠিকাদারী প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের স্বত্বাধিকারী মোঃ মাহবুবুর রহমান, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার শামসুদ্দিন মোল্লা, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার মিন্টু মন্ডল, ফিল্ড ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানাসহ টেকনিক্যাল টিমের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ