খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

৯ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, যেদিন থেকে শুরু

খবর প্রতিবেদন |
০৬:১৭ পি.এম | ০২ অক্টোবর ২০২৬

 

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপ‚জা উপলক্ষে ১৬ অক্টোবর থেকে দীর্ঘ ছুটি পেতে যাচ্ছে শিক্ষার্থীরা। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটিসহ মোট ৯ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপ‚জা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। এ সময় দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোয় কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

তবে দুর্গাপ‚জার ছুটির আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি শুরু হবে। এরপর দুর্গাপ‚জার পাঁচ দিনের ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবরও (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকছে।

অর্থাৎ আগামী ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন ছুটি উপভোগ করবে শিক্ষার্থীরা।

ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপ‚জা ও সাপ্তাহিক ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর (রোববার) থেকে আবার নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।

প্রিন্ট

আরও সংবাদ