খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় যুবদল ও ছাত্রদলের নয়া কমিটিকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৩ পি.এম | ০২ অক্টোবর ২০২৬


সাতক্ষীরা জেলা বিএনপি’র উদ্যোগে জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় শহরের চাইনিজ রেস্তোরাঁ সংলগ্ন স্থানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা বিএনপি’র আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথি বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামের পথ ধরে বর্তমান প্রজন্মের যুবসমাজ দলের ঐক্য ও অগ্রযাত্রাকে অবিরাম গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। সাতক্ষীরা জেলা যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যরা দেশের এই অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। 
তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী দিনের কঠিন রাজনৈতিক সময় সাহসিকতার সাথে মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহŸান জানান। সাতক্ষীরার সাধারণ মানুষকে সাথে নিয়ে সব ঐক্যবদ্ধভাবে সব ধরণের ষড়যন্ত্র ও অপশক্তিকে মোকাবেলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন বলেন, অতীতের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুবদল ও ছাত্রদলের সদস্যদের একটি বিশাল ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কেন্দ্র থেকে সুচিন্তিতভাবে গঠিত এই যুবদল ও ছাত্রদলের কমিটি সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা ও তিনটি পৌরসভা ইউনিটকে অত্যন্ত শক্তিশালী ও গতিশীল সংগঠনে রূপান্তর করবে। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারো বিজয়ী হয়ে সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম-আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক দোদায়েভ মাসুদ খান অর্ঘসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে  বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
 

প্রিন্ট

আরও সংবাদ