খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩

খর্ণিয়ায় চেয়ারম্যান প্রার্থী আমেরিকা প্রবাসী সাইফুলের গণসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৪৬ পি.এম | ০২ অক্টোবর ২০২৬


ডুমুরিয়ায় আসন্ন খর্ণিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদপ্রার্থী আমেরিকা প্রবাসী সাইফুল ইসলাম মোড়ল সমর্থক কর্মীদের নিয়ে বিশাল মটরসাইকেল শো-ডাউন দিয়েছেন। শুক্রবার দুপুরে তাকে প্রবাস থেকে দেশে আগমন উপলক্ষে খুলনা জিরোপয়েন্ট হতে প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল যোগে তার সমর্থক কর্মীরা তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। এরপর মটর সাইকেল শো-ডাউন খুলনা-সাতক্ষীরা মহাসড়ক হয়ে খর্ণিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ এবং সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন। তাকে দেখার জন্য উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা যায় এবং মোড়ে মোড়ে তাকে স্থানীয় জনতা সংবর্ধনা জানান। এসময় ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাথে ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ