খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

জাতীয় লিগ শুরু আজ

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে খুলনা ও বরিশাল

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩০ এ.এম | ০৩ অক্টোবর ২০২৬


আজ শনিবার (৩ অক্টোবর) মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসর। আট বিভাগীয় দলকে নিয়ে সাত রাউন্ডের এই প্রতিযোগিতায় হবে মোট ২৮টি ম্যাচ। প্রতিটি দল খেলবে সাতটি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন। গত আসরের চ্যাম্পিয়ন রংপুর এবার শিরোপা ধরে রাখার মিশনে নামছে। প্রথম রাউন্ডেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ঢাকা।
রংপুরের নেতৃত্বে থাকবেন আকবর আলী। প্রথম রাউন্ডে রংপুর-ঢাকার পাশাপাশি খুলনা বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে খুলনা ও বরিশাল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম ও রাজশাহী। আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের প্রতিপক্ষ ময়মনসিংহ। চার দিনের এই ম্যাচগুলো চলবে ৩ থেকে ৬ অক্টোবর। মিরপুর, চট্টগ্রাম, সিলেট ও খুলনার পাশাপাশি রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়াম ও কক্সবাজার একাডেমি মাঠেও হবে এবারের এনসিএলের ম্যাচ।
 

প্রিন্ট

আরও সংবাদ