খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

তথ্য বিবরণী |
১২:৩৩ এ.এম | ০৩ অক্টোবর ২০২৬


‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমান বৈশি^ক প্রেক্ষাপটে একটি দেশের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি ছাড়া কোন বিকল্প নেই। তা বৃদ্ধি করতে হলে উৎপাদনশীলতাকে অবশ্যই প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে বেগবান করতে হবে। সীমিত সম্পদকে প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে সর্বোত্তম ব্যবহার করতে পারলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করবে। এক্ষেত্রে স্থানীয় উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই সরকার তাদের দক্ষতা অর্জনে নানামূখী পদক্ষেপ গ্রহণ করছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ রনী খাতুন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মোঃ মেহেদী হাসান প্রমুখ বক্তৃতা করেন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ