খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩

খুবির অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তা শামীমের মায়ের ইন্তেকাল : উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৩ এ.এম | ০৩ অক্টোবর ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের সহকারী পরিচালক মোঃ শামীম রহমানের মাতা মিসেস রুমিয়া রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 
শুক্রবার বাদ জুম্মা অগ্রণী ব্যাংক টাউন জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে নিরালা কবরস্থানে দাফন করা হয়। এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আবু সালেহ মোঃ পারভেজ ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
 

প্রিন্ট

আরও সংবাদ