খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩

জাতীয় যুবশক্তি খুলনা মহানগর শাখার পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৪ এ.এম | ০৩ অক্টোবর ২০২৬


জাতীয় নাগরিক পার্টির অন্যতম প্রধান অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি খুলনা মহানগর শাখার ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন ও ঘোষণা করা হয়েছে। খুলনা মহানগরীর যুবসমাজকে সুসংগঠিত করা, তাদের সঠিক দিকনির্দেশনা প্রদান এবং একটি বৈষম্যহীন, সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিকে আরও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন আহবায়ক সরদার তুহিনুজ্জামান,সদস্য সচিব মোঃ হেলাল খন্দকার, মুখ্য সংগঠক মোঃ আলিফ আফিফ অন্তিক। কমিটি ঘোষণার পর এক যৌথ বিবৃতিতে শীর্ষ নেতৃবৃন্দ বলেন, “রাষ্ট্রীয় সংস্কারের অগ্রযাত্রায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমেই কেবল কাক্সিক্ষত জাতীয় উন্নয়ন সম্ভব। তারা খুলনা মহানগরীকে একটি যুববান্ধব নগরী হিসেবে গড়ে তোলা এবং জাতীয় নাগরিক পার্টির মূল লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রিন্ট

আরও সংবাদ