খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩

গভঃ ল্যাবরেটরি হাইস্কুলে মাঠের জমে থাকা পানি নিষ্কাশনের দাবি বৃহত্তর আমরা খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৪ এ.এম | ০৩ অক্টোবর ২০২৬


নগরীর খানজাহান আলি থানাধীন তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত গভঃ ল্যাবরেটরি হাইস্কুলে মাঠের জমে থাকা পানি নিষ্কাশনের জন্য সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন গভঃ ল্যাবরেটরি হাইস্কুলে সহস্রাধিক শিক্ষার্থী পড়া শোনা করে। যাদের খেলা ধুলার বড় একটি মাঠ থাকলেও সেখানে বছরের অধিকাংশ সময় পানিতে জমে থাকায় শিক্ষার্থীরা স্কুলে এসে খেলাধুলা করতে পারছে না। স্কুলের ক্লাস শুরুর পূর্বে এ্যাসেম্বলি কিংবা জাতীয় সংগীত ও দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষোভ জানিয়ে বলেন, শুধু দিনের পর দিন নয় বছরের পর এ্যাসেম্বিলি জাতীয় সংগীত বন্ধ। পড়া শোনার বাইরে শিক্ষার্থীদের অলস সময় পার করতে হয়। এমনকি খেলা ধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা সেটি বন্ধ, মাঠে পানি না থাকলে হয়ত ভালো খেলোয়াড় তৈরি হতে পারতো। বিবৃতিদাতারা হলেন সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মাজেদা খাতুন, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, অধ্যক্ষ এস এম সাইফুদ্দোহা, তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মাদ আলী, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, জি এম মইন উদ্দিন, কাওসারি জাহান মন্জু, মোঃ রাসেল শেখ, সাংগাঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ খায়রুল আলম, মোঃ সবুজুল ইসলাম, সৈয়দ বদিউজ্জামান বদু, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, লিটন মিত্র, মোঃ মনিরুজ্জামান মিলন, মোঃ মামুন অর রশিদ, মোঃ আসাদুজ্জামান বাদসা, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ আবু বক্কর, মোঃ আজমল হোসেন প্রমুখ। 
 

প্রিন্ট

আরও সংবাদ