খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩

খালিশপুর থানা জামায়াতের সেক্রেটারির পিতার ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৬ এ.এম | ০৩ অক্টোবর ২০২৬


খালিশপুর থানা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়ালের পিতা শেখ বদরুজ্জামান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।
গত বুধবার তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তান, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাগরিব বাদ বাগেরহাটের রামপালের বর্ণী সায়রাবাদ হাইস্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের একমাত্র পুত্র আব্দুল আউয়াল।
জানাজায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর এড. শেখ আব্দুল ওয়াদুদ, বারেগরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আহমদ আব্দুল্লাহ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, রামপাল উপজেলা আমীর মল্লিক আব্দুল হাই, রামপাল ইউনিয়ন আমীর মাস্টার মিজানুর রহমানসহ বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত মুসল্লি অংশ নেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, খালিশপুর থানা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আব্দুল আউয়ালের পিতা শেখ বদরুজ্জামানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতের খুলনা অঞ্চল নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জামায়াতের খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম, মুহাদ্দিস রবিউল বাশার এমপি। অন্যরূপ বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অনুরূপ বিবৃতি দিয়েছেন মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেন।

প্রিন্ট

আরও সংবাদ