খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩

সংসদ সদস্য আলি আসগার লবির ভাতিজির ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৮ এ.এম | ০৩ অক্টোবর ২০২৬


খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবির মেজ ভাই নগরীর ইউসুফিয়া রোড বড় মির্জাপুর নিবাসী মরহুম আলি আহসান জনির বড় মেয়ে রেশমিন আহসাব লোপা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। গত বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্কের লং আইল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। রোববার বাদ জোহর বড় মির্জাপুর ইউসুফিয়া জামে মসজিদ ও সাচিবুনিয়া ইউসুফিয়া দাখিল মাদ্রাসায় মরহুমার আত্মার মাগফিরাত কামনায় কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হবে। 
মরহুমের পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে কুলখানি ও দোয়ায় উপস্থিত হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ