খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই

খবর প্রতিবেদন |
০১:৫০ এ.এম | ০৩ অক্টোবর ২০২৬


ময়মনসিংহের ত্রিশালে এনামুল হক নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। এ ঘটনার পর ছোট ভাই স্ত্রীসহ পলাতক রয়েছে। শুক্রবার সকালে হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজান পাড়া গ্রামে নিজ বাড়ির পাশে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজান পাড়া এরাকার আব্দুল মালেকের বড় ছেলে এনামুল হকের সঙ্গে মেঝ ছেলে মাজহারুল ইসলামের দীর্ঘ দিন জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মাজহারুল তার বড় ভাই এনামুল হককে প্রায়ই হত্যার হুমকি দিত। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হতে এনামুল হকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে জলপাই গাছে এনামুল হকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ত্রিশাল থানার এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহটি উদ্ধার করে।
ত্রিশাল থানার এসআই আলা আমিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এনামুল হকের ছোট ভাই মাজহারুল ইসলাম ও মাজহারুলের স্ত্রী পলাতক রয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি।

প্রিন্ট

আরও সংবাদ