খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

মহানগর পেশাজীবী ফোরামের সিরাতুন্নবী (সাঃ) সিম্পোজিয়াম

খবর বিজ্ঞপ্তি |
০২:০৩ এ.এম | ০৩ অক্টোবর ২০২৬


মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ (সাঃ) ১৪০০ বছর পূর্বে আরব ভ‚খন্ডের চরম অন্ধকার ও বৈষম্যমূলক সমাজে ইনসাফ, সাম্য ও মানবতার যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তা আজও একটি শোষণমুক্ত সমাজ বিনির্মাণের সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক। তিনি বর্তমান বিশ্বজুড়ে চলমান বৈষম্য, অন্যায় ও সংঘাতময় পরিস্থিতিতে শান্তি ফিরিয়ে আনতে রাসুল (সাঃ)-এর ইনসাফভিত্তিক নীতি ও আদর্শ অনুসরণের ওপর বিশেষ জোর দেন।
গতকাল শুক্রবার সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে পেশাজীবী ফোরাম খুলনা মহানগর উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে “ইনসাফ সমাজ প্রতিষ্ঠায় রাসুল (সাঃ)-এর ভ‚মিকা” শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তৃতায় তিনি  এসব কথা বলেন।
মহানগর পেশাজীবী ফোরাম সভাপতি অধ্যাপক এএসএম জাফর সাদিকের সভাপতিত্বে সহকারী সেক্রেটারি সোহেল রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর মসজিদ মিশনের সভাপতি হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা ইমাম পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ এএফএম নাজমুস সউদ, বাংলাদেশ মাজলিসুল মোফাসরিন মহানগর সভাপতি মাওলানা মোঃ মনিরুজ্জামান, ন্যাশনাল ডক্টরস ফোরাম মহানগর সভাপতি ডাঃ এহসানুল কবির, আদর্শ শিক্ষক ফেডারেশন মহানগর সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন পেশাজীবী ফোরামের মহানগর সাবেক আমীর অধ্যাপক জুলফিকার আলী, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার আমান উল্লাহ, মোঃ মনিরুল ইসলাম, কামাল হোসেন, আল আমিন আকাশ, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ