খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

যুবসমাজকে মাদক অনলাইন জুয়া থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : সংস্কৃতি মন্ত্রী

তথ্য বিবরণী |
০২:০৫ এ.এম | ০৩ অক্টোবর ২০২৬


সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, পুলিশ কেবল জনগণের বন্ধু ও নিরাপত্তার রক্ষকই নয়, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নেও বাংলাদেশ পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে। জনগণের সাথে পুলিশের নিবিড় সম্পর্ক আরও সুদৃঢ় করতে কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাÐের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 
শুক্রবার সকালে মাগুরা নোমানী ময়দানে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এড. নেওয়াজ হালিমা আরলী। মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ ও পৌর বিএনপি’র সভাপতি মোঃ মাসুদ হাসান খান কিজিল।

প্রিন্ট

আরও সংবাদ