খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

দিঘলিয়ায় অসুস্থ সত্তরোর্ধ্ব বৃদ্ধের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক |
০২:০৫ এ.এম | ০৩ অক্টোবর ২০২৬


অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে দিঘলিয়ার মহিষদিয়া গ্রামে মোর্তজা শিকদার নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার জুম্মার নামাজের সময় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, মোর্তজা শিকদার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ঘটনার সময় পরিবারের সদস্যরা একটি বিয়ের দাওয়াতে অংশ নিতে বাইরে ছিলেন। ফাঁকা বাড়িতে শারীরিক কষ্ট সহ্য করতে না পেরে তিনি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

প্রিন্ট

আরও সংবাদ