খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

ওয়ার্ল্ড লায়ন্স ডে এন্ড অক্টোবর সার্ভিস প্রোগ্রামে খুলনায় বিভিন্ন কর্মসূচি পালিত

খবর বিজ্ঞপ্তি |
০২:০৬ এ.এম | ০৩ অক্টোবর ২০২৬


লায়ন্স ইন্টারন্যাশনালের ওয়ার্ল্ড লায়ন্স ডে এন্ড অক্টোবর সার্ভিস প্রোগ্রাম পালন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি রক্তদান, বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালির উদ্বোধন করেন। খুলনা সুন্দরবন লায়ন্স ক্লাব, খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাব, পয়গ্রাম কসবা লায়ন্স ক্লাব ও খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাব যৌথভাবে আয়োজিত র‌্যালিতে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্বেচ্ছাসেবীগণ অংশগ্রহণ করেন।
র‌্যালি উদ্বোধনকালে কেসিসি প্রশাসক বলেন, লায়ন্স ক্লাব যেভাবে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। রক্তদান, বৃক্ষরোপণ ও জনস্বাস্থ্যসুরক্ষামূলক কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি ভবিষ্যতেও লায়ন্স ক্লাবের জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।র‌্যালি শেষে ‘‘টুগেদার উই রাইজ, টুগেদার উই থ্রাইভ’’ প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্থাটি মানবসেবা, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ এবং মশক নিধন কর্মসূচি পরিচালনা করা হয়। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে কেসিসি’র ২২নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান, খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ডাঃ তরিকুল ইসলাম, খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন গবেষক মীর মোঃ কবির হোসেন, খুলনা পয়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন সঞ্চিতা দে, খুলনা সুন্দরবন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোসাম্মাৎ আনোয়ারা পারভিন, খুলনা সুন্দরবন লায়ন্স ক্লাবের চার্টার্ড সেক্রেটারি ও রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) লায়ন দিলারা নাসরিন, খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট রিজিয়ন চেয়ারপারসন (ক্লাব) লায়ন শামীমা সুলতানা শীলু, ডিস্ট্রিক্ট গভর্নরের এ্যাডভাইজার লায়ন এম এ আউয়াল রাজ এবং খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের ট্রেজারার মদিনা মনোয়ারা ও মিসেস নুরুন্নাহার, সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের লায়ন্স নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। 
আয়োজকরা জানান, লায়ন্স ইন্টারন্যাশনালের ‘উই সার্ভ’ মূলমন্ত্রকে ধারণ করে মানবসেবা, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় খুলনার লায়ন্স ক্লাবগুলো সম্মিলিতভাবে কাজ করে যাবে। অক্টোবর সার্ভিস উপলক্ষে সপ্তাহব্যাপী আরও বিভিন্ন সেবামূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিকেলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ইকবাল নগরে লায়ন্স ক্লাব চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস ডে এন্ড অক্টেবর সার্ভিস প্রোগ্রাম ২০২৬ পালন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় লায়ন্স কার্যালয়ে এসে শেষ হয়।

প্রিন্ট

আরও সংবাদ