খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

যুবদলের মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে হেলাল

ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না জনগণের ম্যান্ডেট পরাজিত করা যাবে না

খবর বিজ্ঞপ্তি |
০২:০৭ এ.এম | ০৩ অক্টোবর ২০২৬


বাংলাদেশ কোনো মাফিয়া, কোনো ষড়যন্ত্রকারী এবং কোনো বিদেশি স্বার্থের পরীক্ষাগার নয়। ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না, অরাজকতা সৃষ্টি করে জনগণের ম্যান্ডেটকে পরাজিত করা যাবে না। খুলনা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।
শুক্রবার বিকেলে খুলনা নতুন রেলস্টেশনের সামনে থেকে জেলা যুবদলের উদ্যোগে মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সাংগঠিনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে জেলা যুবদলের কমিটি ঘোষণা করায় বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে নবগঠিত জেলা যুবদলের নতুন কমিটি বিশাল শো’ডাউন নজর কেড়েছে খুলনাবাসীর।
জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনের পরিচালনায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু এবং জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী।
সমাবেশে আজিজুল বারী হেলাল বলেন, দেশের জনগণের ম্যান্ডেটকে কোনো ষড়যন্ত্র, অরাজকতা কিংবা অপচেষ্টার মাধ্যমে পরাজিত করা যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার এ দেশের জনগণের। কোনো মাফিয়া, ষড়যন্ত্রকারী কিংবা বিদেশি স্বার্থ বাংলাদেশের জনগণের আকাক্সক্ষাকে থামিয়ে দিতে পারবে না।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও অধিকারকে সামনে রেখে বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে হবে।
নবগঠিত খুলনা জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনে আরও গতিশীলতা আসবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়াতে হবে।
উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর ও সদস্য সচিব খান ইসমাইল হোসেন, নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি জাবির আলী, ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক কমিটির নেতৃবৃন্দ রুবেল মীর, শেখ মাশকুর হাসান ফ্রান্স, জাহিদুর রহমান শোভন, মোমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, তায়েফ উদ্দিন দারা, তৌহিদুর রহমান শান্ত, আবু বক্কার সিদ্দিক নিরু, তৌহিদুজ্জামান মুকুল, কুদরত-ই-এলাহী স্পিকার, দেলোয়ার হোসেন, মোল্লা মশিউর রহমান, রুস্তম আলী, বাহাদুর মুন্সী, বুলবুল আহম্মেদ, ইমরান হোসেন, রবিউল ইসলাম রবি, আনোয়ারুল ইসলাম, হাসমত খলিফা, আমিন গাজী নয়ন, মোস্তাফিজুর রহমান আজিবর, শেখ ফারুক, মোস্তফা খালিদ, এড. আশিকুজ্জামান আশিক, আফম মুক্তা, সোহেল রানা তুহিন, বদরুজ্জামান শেখ বাবু, মোঃ রাসেল শেখ, ডাঃ হাসানুজ্জামান হাসান, হাফিজুর রহমান বাবু, শাওন ইবনে আকবর, আব্দুল্লাহ আল মামুন রাজু, আসাদুজ্জামান সুমন, মহিদুল ইসলাম সোহাগসহ জেলা বিএনপি, জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দ ও উপজেলা, পৌরসভা যুবদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ