খুলনা | রবিবার | ০৪ অক্টোবর ২০২৬ | ১৯ আশ্বিন ১৪৩৩

সিরাত কনটেস্ট’র পুরস্কার বিতরণ ও নাতে রাসূল (সাঃ) সন্ধ্যা

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৯ এ.এম | ০৪ অক্টোবর ২০২৬


মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, এদেশ থেকে ইসলাম, ইসলামী আদর্শ, রাসূল (সাঃ) এর সীরাত মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেয়ার পাশাপাশি সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। রাসূল (সাঃ) সীরাত অনুসরণ না করার কারণে সমাজে অন্যায়, পাপাচার, জুলুম, চাঁদাবাজী, দুর্নীতি, লুটপাট ছড়িয়ে পড়েছে। এই চাঁদাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। রাসূল (সাঃ) এর সিরাত বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
শুক্রবার রাতে নগরীর দৌলতপুর থানার পাবলা কবীর বটতলা মাঠে রিসালাহ একাডেমির উদ্যোগে সিরাত কনটেস্ট’র পুরস্কার বিতরণ ও নাতে রাসূল (সাঃ) সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
একাডেমির প্রিন্সিপাল মুশাররফ হুসাইন আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একাডেমির দৌলতপুর শাখা পরিচালনা পর্ষদ সভাপতি মুনাওয়ার হুসাইন আনসারী, খালিশপুর শাখা পরিচালনা পর্ষদ সভাপতি এএসএম জাফর সাদিক, রিসালাহ একাডেমির পরিচালনা পর্ষদ সদস্য যথাক্রমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজার হামিদুল হক খান, ইসলামী ব্যাংক ফুলতলা শাখা কর্মকর্তা শরিফুল ইসলাম পারভেজ, ইসলামী ব্যাংক দৌলতপুর শাখা কর্মকর্তা ইবাদত হোসেন, বিএম হাসিবুল্লাহ, সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল মিয়া, ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম আল আমিন আকাশ, ফারুক হোসেন, সাহল রহমান, কাবার গিলাফ হজ্জ সার্ভিসেস’র পরিচালক রবিউল ইসলাম ফয়সাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসালাহ একাডেমির একাডেমিক ইনচার্জ মু. হাসানুজ্জামান ও এডমিন ইনচার্জ আরাফাত হোসেন মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাত কনটেস্টে বিজয়ী ৩০ প্রতিযোগীকে ল্যাপটপ, ট্যাব, স্মার্ট ওয়াচ, সিরাত গ্রন্থসহ লক্ষাধিক টাকার পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি বিজয়ীদের অভিবাদন জানান। অনুষ্ঠানের শেষাংশে নাতে রাসূল (সা.) সন্ধ্যায় বিভিন্ন পরিবেশনা করেন খুলনার ঐতিহ্যবাহী টাইফুন শিল্পীগোষ্ঠী ও রিসালাহ কালচারাল একাডেমির শিল্পীবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ