খুলনা | রবিবার | ০৪ অক্টোবর ২০২৬ | ১৯ আশ্বিন ১৪৩৩

প্রয়াত গণসঙ্গীত শিল্পী আজমলের স্মরণভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪১ এ.এম | ০৪ অক্টোবর ২০২৬


বাংলাদেশ লেখক শিবির খুলনা শাখার সাবেক সভাপতি, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক উপ-সহকারী প্রকৌশলী সঙ্গীতশিল্পী আমেরিকা প্রবাসী সদ্যপ্রয়াত আজমল হোসেনের স্মরণ সভা শুক্রবার সন্ধ্যায় স্কুল অব মিউজিকে অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রয়াত আজমল হোসেনের দীর্ঘদিনের সহযোদ্ধা ও মিজানুর রহিম স্মৃতি পরিষদ খুলনার সভাপতি হালিম ওমর।
স্মরণ সভা সঞ্চালনা করেন সাজ্জাদুর রহিম পান্থ। সভার শুরুতে গণসঙ্গীতশিল্পী আজমল হোসেনর প্রতি শ্রদ্ধা জানিয়ে এ মিনিট নীরবতা পালন করা হয়। প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ খুলনা শাখার সাংস্কৃতিক দল সঙ্গীত পরিবেশন করেন। প্রজেক্টরে আজমল হোসেনের কণ্ঠে গাওয়া একটি গণসঙ্গীত শ্রোতাদের মাঝে প্রচার করা হয়। প্রয়াতের জীবনী পাঠ করেন স্কুল অব মিউজিক এর পক্ষে নূরানী জ্যোতি। জীবনী পাঠের পর প্রয়াতের মেঝো ভাই বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক শাহ আলম বাদল স্মৃতিচারণা করেন। 
সভায় বক্তৃতা করেন প্রয়াত আজমল হোসেনের পরিবারের পক্ষে মুনীর চৌধুরী সোহেল, মিজানুর রহিম স্মৃতি পরিষদ এর সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিনা মিজানুর রহমান, নারীনেত্রী রেহানা ঈসা, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন গুহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খুলনা মহানগর কমিটির সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু, উন্নয়ন সংগঠক শামীম আরেফিন, লেখক শিবির খুলনা শাখার সাধারণ সম্পাদক বরকত আলী, সাংস্কৃতিক কর্মী সালেহ মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ