খুলনা | রবিবার | ০৪ অক্টোবর ২০২৬ | ১৯ আশ্বিন ১৪৩৩

ল্যাবরেটরি হাইস্কুলের ১১৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:৪১ এ.এম | ০৪ অক্টোবর ২০২৬


“নবজীবনের উৎসবে আজ দাও গোসবারে আহŸান/নব আলোকের আনন্দে আজ জাগুক সবার প্রাণ” এই দীপ্তবার্তা সামনে রেখে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে খুলনা গভঃ ল্যাবরেটরি হাই স্কুলে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে গভঃ ল্যাবরেটরি হাই স্কুল শিক্ষা পরিবার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তিপাপ্ত ২০ জন, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ৩৪ জন এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৬৩ জনসহ মোট ১১৭ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। 
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (খুলনা জোন)-এর নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (খুলনা অঞ্চল) ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ফুল ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। আনন্দঘন এই আয়োজনের মধ্যদিয়েই সফলভাবে সমাপ্তি ঘটে সংবর্ধনা অনুষ্ঠানের।
 

প্রিন্ট

আরও সংবাদ