খুলনা | রবিবার | ০৪ অক্টোবর ২০২৬ | ১৯ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি |
১২:৪৫ এ.এম | ০৪ অক্টোবর ২০২৬


গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় রিপন বেপারী (৪০) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মুকসুদপুর থানার অপিসার ইনচার্জ (ওসি) আব্দুল­াহ মামুন। নিহত রিপন বেপারী মুকসুদপুর উপজেলার গেড়াখোলা গ্রামের রোবত বেপারীর ছেলে।
ওসি আব্দুল­াহ মামুন জানান, সকালে রিপন বেপারী বাইসাইকেলে করে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত রিপন বেপারীকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ