খুলনা | রবিবার | ০৪ অক্টোবর ২০২৬ | ১৯ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড গৌতম সরকার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪৬ এ.এম | ০৪ অক্টোবর ২০২৬


সাতক্ষীরার আশাশুনি উপজেলার অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড গৌতম সরকারকে (৩২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার ভোর রাত পৌনে ৫টার দিকে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার গৌতম সরকার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের পরিতোষ সরকারের ছেলে। 
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের উপ-পরিদর্শক (নিঃ) তুহিন বাওয়ালীর নেতৃত্বে একটি অভিযানিক দল শনিবার ভোর রাত ৪টার দিকে আশাশুনি থানাধীন মানিকখালী ব্রিজের উপরে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামস্থ পরিতোষ সরকারের বাড়িতে একটি অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে আনলাইন জুয়া পরিচালনা করা হচ্ছে। উক্ত সংবাদের পরিপেক্ষিতে ভোর পৌনে ৫টার দিকে ডিবি পুলিশের টিম সেখানে যায়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামি গৌতম সরকারকে গ্রেফতার করা হয়। এসময় উক্ত আসামীর ডান হাতে থাকা মোবাইল ফোনটি জব্দ করে ডিবি পুলিশ। পরে জব্দকৃত মোবাইলের মধ্যে অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা গোয়েন্দা শাখা পুলিশের পরিদর্শক মোঃ মাহমুদুর রহামন বলেন, আসামিকে আশাশুনি থানা হস্তান্তর করে তার বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ