খুলনা | রবিবার | ০৪ অক্টোবর ২০২৬ | ১৯ আশ্বিন ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের চালনা পৌরসভা সভাপতি গ্রেফতার

দাকোপ প্রতিনিধি |
১২:৪৬ এ.এম | ০৪ অক্টোবর ২০২৬


খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম ওরফে আক্কেল আলীকে (৫৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার মধ্যরাতে নিজ এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শফিকুল ইসলাম চালনা পৌরসভার আনন্দনগর গ্রামের মৃত হাসেম আলী শেখের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা চলাকালে পানখালী মমতাজ বেগম স্কুল সংলগ্ন রাস্তার পাশে স্থানীয় বিএনপি ও দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনায় বিএনপি’র দায়ের করা মামলায় শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
দাকোপ থানা পুলিশের উপ-পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা প্রসেনজিৎ ব্যানার্জী সংবাদ মাধ্যমকে জানান, স্থানীয় বিএনপি’র দায়ের করা হামলা ও লুটপাটের মামলা তদন্ত করে সন্দেহভাজন হিসেবে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। সে অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, গত ২৬ নভেম্বরের দায়েরকৃত মামলায় শফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে শনিবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ