খুলনা | বৃহস্পতিবার | ০৮ অক্টোবর ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩

শপিং কমপ্লেক্সে ব্যবসায়ী সংগঠনের অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৬ এ.এম | ০৪ অক্টোবর ২০২৬


খুলনা শপিং কমপ্লেক্স’র ব্যবসায়ী সমিতির অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। গতকাল শনিবার দুপুর ১২টায় মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়। খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে নগরীর সর্বস্তরের ব্যাবসায়ীরা অংশ নেয়।
সমিতির সভাপতি এস আনাম উল হোসেনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিপনী বিতান কেন্দ্রের সাধারণ সম্পাদক ও খুলনা ব্যবসায়ী সমন্বয় ঐক্য পরিষদের আহবায়ক মনিরুল ইসলাম মাসুম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা ব্যবসায়ী সমন্বয় ঐক্য পরিষদের সদস্য সচিব সোহাগ দেওয়ান, খুলনা করাত মিল মালিক সমিতির সভাপতি বদরুল আনাম, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান টিংকু, ইঞ্জিনিয়ার তুহিন, সাকিম জমাদ্দার, খুলনা চেম্বারের সাবেক পরিচালক ইসলাম খান, মেট্রোপলিটন ষ্টেশনারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, শহীদ সোহরাওয়ার্দী বিপনী কেন্দ্রের সভাপতি রফিক মোড়ল, বৈদ্যুতিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম এমদাদুল হক, খুলনা বিপনী বিতান ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল ইসলাম, মশিউর রহমান বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ আলম, দরবেশ চেম্বার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, শহীদ এড. আঃ জব্বার মার্কেটের সভাপতি এমারত হোসেন খান ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, চাঁদনী চক মার্কেটের সভাপতি কাজী মাসুদুর রহমান দুলু, ডাক বাংলা সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ্, সদর ডাক বাংলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের, চশমা বণিক সমিতির সভাপতি চৌধুরী মাহমুদ, পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ বাবু, জলিল টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ, খুলনা মেট্রোপলিটন ষ্টেশনারী ব্যবসায়ী সমিতির গাজী শহীদুল্লাহ, ব্যবসায়ী নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। কর্মসূচি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মোতাহার হোসেন, কাজী জসীম উদ্দিন (মাসুম), শওকত অপু, কাজী মোঃ নবীন ও আমীর হোসেন রানা প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ