খুলনা | বৃহস্পতিবার | ০৮ অক্টোবর ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩

নগর জামায়াতের সাবেক সেক্রেটারির ছোট ছেলের ডেঙ্গুতে ইন্তেকাল, শোক

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৬ এ.এম | ০৪ অক্টোবর ২০২৬


মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যক্ষ মোঃ আহাদ আলীর ছোট ছেলে খান বাহাদুর আহসান উল্লাহ বিশ^বিদ্যালয়ের এমবিএ’র প্রথম সেমিস্টারের ছাত্র আল আমিন অনিক (২৮) ডেঙ্গু আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। গত ২৪ সেপ্টেম্বর তিনি ডেঙ্গু জ¦রে আক্রান্ত হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারিরিক অবস্থার অবনতি হলে ঢাকার বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার প্লাটিলেট ৮০০০ এবং রক্তের হিমোগ্লোবিন ৬ এ নেমে আসে। তখন তার শরীরের রক্ত পরিবর্তন করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
গত শুক্রবার রক্ত পরিবর্তন করাকালে সকাল ১০টার দিকে শারীরিক অবস্থার অবনিত হলে লাইফ সাপোর্টে নেয়া হয়। এখানে রাত ১০টার দিকে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে অনিকের কফিন নগরীর টুটপাড়া আহাদ আলী লেনস্থ নিজ বাসভবনে আনা হয়। এ সময় তার আত্মীয়-স্বজন ও সহপাঠিদের আহাজারীতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।  মৃত্যুকালে তিনি পিতা-মাতা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
যোহর বাদ খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের পিতা অধ্যক্ষ মোঃ আহাদ আলী। জানাজায় খুলনা-২ আসনের সংসদ সদস্য এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, খেলাফত মজলিসের মহানগরী সভাপতি হারুন অর রশীদ, আদর্শ শিক্ষক ফেডারেশনের মহানগর সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এড. শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, সদর থানা জামায়াতের আমীর এস এম হাফিজুর রহমান, মহানগর যুববিভাগের সেক্রেটারি হামিদুল হক খান, মাহমুদ হাসান জিকুসহ বিএনপিসহ শত শত মুসল্লি অংশ নেন। পরে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যক্ষ মোঃ আহাদ আলীর ছেলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতের খুলনা অঞ্চল নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জামায়াতের খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম, মুহাদ্দিস রবিউল বাশার এমপি।
অন্যরূপ বিবৃতি দিয়েছেন মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন এমপি, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অনুরূপ বিবৃতি দিয়েছেন মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেন।

প্রিন্ট

আরও সংবাদ