খুলনা | সোমবার | ০৫ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনের সুযোগ পাচ্ছেন ৩০ বাংলাদেশি

খবর প্রতিবেদন |
০৫:৫৭ পি.এম | ০৪ অক্টোবর ২০২৬

 

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ওমরা পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ৩০ জন।

রোববার (৪ সেপ্টেম্বর) ঢাকায় সৌদি দূতাবাসে আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে নির্বাচিত অতিথিদের শুভকামনা জানানো হয়।

সৌদি সরকারের উদ্যোগে নির্বাচিত এই অতিথিরা মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলো জিয়ারত করার পাশাপাশি ওমরা পালন করবেন।

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ বলেছেন, এই উদ্যোগ দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ভূমিকা রাখবে।

প্রিন্ট

আরও সংবাদ