খুলনা | সোমবার | ০৫ অক্টোবর ২০২৬ | ১৯ আশ্বিন ১৪৩৩

পর্দা নামল এশিয়ান গেমসের পদক জয়ে শীর্ষে চীন

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৪ এ.এম | ০৫ অক্টোবর ২০২৬


অবশেষে পর্দা নামল জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের। ১৬৯টি সোনাসহ ৩৪১টি পদক জিতে শীর্ষে অবস্থান করছে চীন। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৭তম স্থানে। আইচি-নাগোয়ার এবারের গেমসে অংশ নেয় ৪৫টি দেশ ও একটি শরণার্থী দল।
বাংলাদেশের একমাত্র উশুতে ব্রোঞ্জ এসেছে। বাংলাদেশ পদক তালিকায় সবার নিচে। বাংলাদেশের পাশাপাশি একটি করে ব্লোঞ্জ পেয়েছে ব্র“নাই, লাওস ও সিরিয়া। ইংরেজি বর্ণানুক্রমে বাংলাদেশ অন্য তিন দেশের চেয়ে এগিয়ে থাকায় ৩৭ নম্বর অবস্থানে রয়েছে। ২০১৮ ইন্দোনেশিয়া গেমসে বাংলাদেশ কোনো পদকই পায়নি।
সমাপনী অনুষ্ঠানে অংশ নেন ক্রীড়াবিদরা। বাংলাদেশের পতাকা ছিল লিটন দাসের হাতে। মার্চ পাস্টের পর আগামী গেমসের স্বাগতিক কাতারের নাম ঘোষণা হয়। মশাল নেভানোর মাধ্যমে গেমসের পর্দা নামে।
এই গেমসে বাংলাদেশ ২২ ডিসিপ্লিনে অংশগ্রহণ করেছিল। ক্রিকেটের পাশাপাশি কাবাডি, আর্চারি ও শুটিং থেকে পদকের আশা থাকলেও আসেনি। উশুতে ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তার ব্রোঞ্জ পেলেও তাকে খেলতে হয়নি। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষের ওজন বেশি হওয়ায় সরাসরি সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত হয় তার। বাংলাদেশ একক ইভেন্টে এশিয়ান গেমসের পদক জিতল ৪০ বছর পর।
 

প্রিন্ট

আরও সংবাদ