খুলনা | সোমবার | ০৫ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:২৮ এ.এম | ০৫ অক্টোবর ২০২৬


বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার গুরুত্ব, শিক্ষক-শিক্ষিকার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে হাসিমুখ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এবারের কর্মসূচির প্রতিপাদ্য ছিল “শিক্ষক বাঁচুক সম্মানে, শিক্ষা এগিয়ে যাক মর্যাদায়।” এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
হাসিমুখ ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নওসাদজ্জামান পল্টু বলেন, শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর ও আগামী দিনের পথপ্রদর্শক। একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম। তাই শিক্ষার্থীদের শিক্ষকদের প্রতি যথাযথ শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনের সাধারণ সম্পাদক সঞ্চিতা দে বলেন, শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কল্যাণের পাশাপাশি শিক্ষার মর্যাদা বৃদ্ধিতে জনসচেতনতা তৈরির কার্যক্রম অব্যাহত রাখবে হাসিমুখ ফাউন্ডেশন। কর্মসূচিতে বক্তৃতা করেন বনানী সুলতানা ঝুমু তানভীর ইসলাম, আল মামুন বাদল, মেজবাহ, মনোয়ার হোসেন লাভলু, মোহাম্মদ মাহবুবুল হক ইরাক আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও শিক্ষার্থী ও শিক্ষকদের সম্পৃক্ত করে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

প্রিন্ট

আরও সংবাদ