খুলনা | সোমবার | ০৫ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

কলারোয়ায় ইয়াবাসহ আটক ৫ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৭ এ.এম | ০৫ অক্টোবর ২০২৬


সাতক্ষীরার কলারোয়ায় সেবনরত অবস্থায় ইয়াবাসহ ৫ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড (জরিমানা) প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর ১২টায় কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই সাজা প্রদান করা হয়। 
দণ্ডপ্রাপ্তরা হলেন কলারোয়া উপজেলার চন্দনপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আবু সাঈদ (৪৫), একই এলাকার মোঃ আব্দুস সাত্তারের ছেলে মোঃ সবুজ হোসেন (২৪), মোঃ আলমগীর হোসেনের ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৭), মোঃ আমিনুর রহমানের ছেলে মোঃ আতিকুর রহমান (২৬) এবং যশোর জেলার শার্শা উপজেলার পাঁচ কায়বা গ্রামের মোঃ সোহরাব হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (১৯),
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে ৫ পিস ইয়াবাসহ সেবনরত অবস্থায় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামি মোঃ আবু সাঈদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অন্য চারজন মোঃ সাইফুল ইসলাম, মোঃ সবুজ হোসেন, মোঃ শরিফুল ইসলাম ও মোঃ আতিকুর রহমান প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা কলারোয়া থানা পুলিশ মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করে। মাদকমুক্ত সমাজ গঠনে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ