খুলনা | সোমবার | ০৫ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

পাটকেলঘাটায় মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে কর্মচারী নিহত

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৩৭ এ.এম | ০৫ অক্টোবর ২০২৬


পাটকেলঘাটা খলিষখালীর একটি মৎস্য ঘেরে রোববার বিকেল ৪টার দিকে কর্মচারী মোঃ ইউনুছ আলী (৩৫) বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, খলিষখালী ইউনিয়নের হাসখালির বিলে মনিন্দ্র নাথের মৎস্য ঘেরে টোং ঘরে জি.আই তার লিক থাকায় কর্মচারী ইউনুছ আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়। পাশের ঘেরের লোকজন ইউনুছের কোন সাড়া-শব্দ না পেয়ে এগিয়ে গিয়ে দেখে সে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। এসময় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় খলিষখালীর এক চিকিৎসকের নিকট নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। 

প্রিন্ট

আরও সংবাদ