খুলনা | সোমবার | ০৫ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহবান ডেপুটি স্পিকারের

খবর প্রতিবেদন |
০১:২২ এ.এম | ০৫ অক্টোবর ২০২৬


শিশুশ্রম বন্ধে বিদ্যমান আইন কার্যকরভাবে প্রয়োগের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহŸান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিণ এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। চাইল্ড লেবার ইলিমিনেশন প্লাটফর্ম (ক্লেপ)-এর সহযোগিণায় উন্নয়ন সংস্থা ‘এ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ (এএসডি) ‘শিশুশ্রম নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশে ভালো অনেক আইন থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগের ঘাটতি রয়েছে। আইন বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। বিশেষ করে প্রভাবশালীদের অপরাধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, শুধু রাজনৈতিক নেতা বা মন্ত্রীদের নয়, সরকারের নির্বাহী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। জনগণের করের অর্থে যারা বেতন পান, তাঁদের কাজের যথাযথ তদারকি থাকা দরকার। কাক্সিক্ষত রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাহী বিভাগের কর্মকান্ডের গঠনমূলক সমালোচনা এবং কার্যকর তদারকি প্রয়োজন।
ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী পথশিশুদের দাওয়াত দিয়ে খাইয়েছেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, পথশিশুরাও সুন্দর জীবনের অধিকারী। পর্যায়ক্রমে তাদের রাস্তা থেকে ঘরে ফেরানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশে একজন মানবিক প্রধানমন্ত্রী পেয়েছি। এমন মানবিক উদ্যোগ যেন রাজনীতিকরণ করা না হয়, সে আহবানও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আসুন, আমরা সবাই একসঙ্গে কাজ করে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলি।’ ১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে গৃহকর্মে নিয়োগ না করার জন্য সবাইকে শপথ নেওয়ার আহবান জানান তিনি। শিশুদের স্বার্থে প্রয়োজন হলে মহান সংসদে বিদ্যমান আইন সংশোধন অথবা নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ডেপুটি স্পিকার।

প্রিন্ট

আরও সংবাদ