খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

ভেড়ামারায় ৮ জুয়াড়ি আটক

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি |
১২:০৫ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ ৮ জুয়ারিকে আটক করেছে। আটককালে জুয়া খেলার নগদ ৮হাজার ৮শ’ টাকা এবং ২ সেট তাস উদ্ধার করেন তাঁরা। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার ক্ষেমিরদিয়াড় (ভাটাপাড়া) গ্রামের মোঃ রুবেল আলমের চায়ের দোকানের ভিতরে হতে জুয়া খেলারত অবস্থায় আসামীদেরকে আটক করা হয়। 
গ্রেফতার আসামীরা হলেন, ক্ষেমিরদিয়াড় ভাটপাড়া এলাকার ১. মোঃ রুবেল আলম (৩৬), পিতা-মৃত তোফাজ্জেল হোসেন, ২. মোঃ আলিম হোসেন (২৬), পিতা-মৃত তোফাজ্জেল হোসেন, ৩. মোঃ আনতাজ আলী (৬১), পিতা-মৃত মানিক সরদার, ৪. মোঃ উজ্জল আলী সরদার (৩২), পিতা-মোঃ ফুয়াদ আলী সরদার, ৫. মোঃ রাজা (৩৬), পিতা-মোঃ মাজদার, ৬. মোঃ হিমেল হোসেন (২৭), পিতা-মোঃ জাবেদ হোসেন, ৭. মোঃ শিপন (৩০), পিতা-মৃত তাজেম হোসেন, ৮. মোঃ রকিবুল ইসলাম (২৬), পিতা-মৃত ইসরাইল হোসেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ জানান, এসআই (নির) মোঃ নাঈমুজ্জামান বিশেষ অভিযান পরিচালনাকালে সঙ্গীয় অফিসার ফোর্স ক্ষেমিরদিয়াড় গ্রামের ৮ জুয়াড়িকে আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা এবং ৫২ পিস কার্ডের ০২ সেট তাস উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এ মামলা রুজু করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ