খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

কালিয়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া মাদক সম্রাট এসকেন ও সহযোগী গ্রেফতার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি |
১২:০৮ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


নড়াইলে কালিয়া উপজেলা নড়াগাতি থানার পুলিশের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয় আসামী মাদক সম্রাট এসকেন সেখ ও তার সহযোগী সজল সেখকে গ্রেফতার করেছে ভাটিয়াপারা ক্যাম্প, গোপালগঞ্জ এস আর বি-৬ ও নড়াগাটি থানা পুলিশ রোববার দিবাগত রাত ২টার দিকে তথ্য প্রযুক্তির ও নড়াগাতি থানার এস আই মুরাদের গোপন  সোর্সের  সহায়তায় এস আর বি-৬ ক্যাম্পের মেজর ফজলে রাব্বী প্রিন্স-এর নেতৃত্বে ভাটিয়াপাড়া ক্যাম্পের সহযোগিতায় গোপালগঞ্জ সদর থানার পাচুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
জানা গেছে, নড়াইল জেলার নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নে পুঁটিমারী গ্রামের মাদক ব্যবসায়ী বাবুল সেখের পুত্র এসকেন সেখকে মাদকসহ পুলিশ পুঁটিমারী বাজার থেকে গ্রেফতার করে। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ছোট ভাই নয়ন শেখ তার দলবল নিয়ে পুলিশকে মারধর করে এসকেনকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়। পরের দিন হ্যান্ডকাপটি পুটিমারী ঈদগাহ ধারে কাটা অবস্থায় পাওয়া যায়। নড়াগাতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হোসেন আলী ঘটনার সত্যতা স্বীকার করেন। 

প্রিন্ট

আরও সংবাদ