খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযান

বনদুস্যদের ফেলে যাওয়া ১৪ টি মোবাইলসহ রসদ সামগ্রী জব্দ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি |
১২:০৮ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার দুপুরে বনরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করেছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা রোববার দুপুরে সুন্দরবনের নীলবাড়িয়ায় বনের মধ্যে হেঁটে টহলের সময় গাছের ডালপালা দিয়ে বানানো একটি মাচা (টং) দেখতে পায়।  এসময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাচায় থাকা লোকজন সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। বনরক্ষীরা এগিয়ে গিয়ে মাচায় তল­াশি করে সীমকার্ডবিহীন ১৪টি মোবাইল ফোন সেট জব্দ করে। এছাড়া মাচায় চাল, ডাল, তেল, পেঁয়াজ-রসুন-লবণসহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করে। তবে ঘটনাস্থলের আশেপাশে সুন্দরবনের মধ্যে  তল­াশি করে কাউকে খুঁজে পায়নি।
সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, শেলারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা রোববার দুপুরে নীলবাড়িয়া বনাঞ্চলে একটি মাচা (টং) ভেঙে ১৪টি মোবাইল ফোন সেট সহ আনুষঙ্গিক মালামাল জব্দ করেছেন। ধারণা করা হচ্ছে, এগুলো অজ্ঞাত পরিচয় বনদস্যুদের। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা সুন্দরবনের মধ্যে পালিয়ে গেছে।

প্রিন্ট

আরও সংবাদ