খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২১ আশ্বিন ১৪৩৩

খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

খবর ডেস্ক |
১২:১৩ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


‘শিক্ষকদের পাশে দাঁড়াই, শিক্ষার মান উন্নয়নে এগিয়ে যাই’ এই প্রত্যয়কে সামনে রেখে গতকাল সোমবার সারাদেশের ন্যায় খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা-উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
সাতক্ষীরা : দিবসটি উপলক্ষে সকাল ১০ টা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজিত র‌্যালিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 
র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মিজ কাওছার আজিজ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস, সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, ঝাউডাঙ্গা কলেজর অধ্যক্ষ  মোঃ খলিলুর রহমান, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন প্রমুখ। 
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। আর সেই শিক্ষা ব্যবস্থার প্রাণশক্তি হলেন শিক্ষক। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরী।  পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে শিক্ষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের পেশাগত মর্যাদা আরও সুদৃঢ় করতে হবে। শিক্ষকদের পাশে দাঁড়িয়ে একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার আহŸান জানান তারা।
বক্তারা বিশ্ব শিক্ষক দিবসটি উপলক্ষে শিক্ষক সমাজের অবদান ও শিক্ষার প্রসারে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান। একই সাথে শিক্ষক দিবসের এ কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষকতার মহান পেশার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ফকিরহাট : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় বর্নাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ স¤প্রসারিত কমপ্লেক্স ভবন চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা। উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা শোভা রায়, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ এবিএম তৈয়বুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ মোফাজ্জেল হায়দার, সহকারী প্রোগ্রামার মোঃ আলমগীর হোসেন, ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
ভেড়ামারা (কুষ্টিয়া) : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে  সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ডাক্তার গাজী আশিক বাহার, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ শাহাজান আলী, ভেড়ামারা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ। মোঃ রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল জব্বার, মাওলানা রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম, প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, সিদ্দিকুর রহমান, মোঃ আবুল বাশার, মাওলানা মাসুদ করিম, আব্দুল হাই সিদ্দিকী প্রমুখ।
কাউখালী (পিরোজপুর): দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে কাউখালী উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, প্রধান শিক্ষক শামসুন্নাহার রুপালী, সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, দায়িত্ব ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দিঘলিয়া : দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্তের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, স্থানীয় সরকার প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, প্রাইমারি স্কুল ট্রেনিং ইনস্ট্রাক্টর রুহুল আমিন, তথ্য আপা সাঈদা খাতুন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম।
সভায় ইউএনও বলেন, শিক্ষকরা সমাজ গঠনের অন্যতম প্রধান কারিগর। তাঁরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; একজন শিক্ষার্থীর চিন্তা, নৈতিকতা, মূল্যবোধ ও ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি শিক্ষকদের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন, তাঁদের মর্যাদা রক্ষা এবং শিক্ষকদের নির্দেশনা ও আদর্শ অনুসরণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য আপা সাঈদা খাতুন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম।
আলোচনা সভা শেষে উপজেলার মাধ্যমিক পর্যায়ের তিনজন ও প্রাথমিক পর্যায়ের তিনজনসহ মোট ছয়জন গুণী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপস্থিত অতিথিরা সম্মানিত শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আশাশুনি (সাতক্ষীরা) : দিবসের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের করা হয়। ইউএনও শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম। অন্যদের মধ্যে আলোচনা রাখেন, আশাশুনি মহিলা কলেজের অধ্যক্ষ আঃ রব, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামিনুর রহমান। সভায় মাধ্যমিক পর্যায়ে ৪ জন ও প্রাথমিক পর্যায়ে ৩ জন গুণী শিক্ষককে সংবর্ধিত করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ১৪ ঘণ্টা আগে