খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২১ আশ্বিন ১৪৩৩

আসাসের আসর

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৮ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


খুলনার ঐতিহ্যবাহী আলোড়ন সাহিত্য-সাংস্কৃতি সংসদ (আসাস) এর ১১২০ তম সাপ্তাহিক সাহিত্য সভা গত রোববার মুসলমান পাড়ার আশরাফুল ল্যাবরেটরীতে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি চৌধুরী ফরিদ আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এম নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহরাবুল ইসলাম চপল। বিশেষ অতিথি জামিল আহমেদ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাসের প্রতিষ্ঠাতা শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা, ছোট গল্প, রম্য রচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখা হয়। অন্যান্য উপস্থিতিঅশোক কুমার বসু, বিদগ্ধ বেলাল, জুলিয়া পারভীন সুমি, শহিদুল ইসলাম, সাইদুর রহমান, মোঃ আবুল হোসেন ফিরোজ, শেখ গোলাম রসুল খোকন, আহম্মেদ মনন, শেখ মোঃ মনিরুজ্জামান, এস এম আব্দুর রহমান, চৌধুরী ফারদিন লাবিব, দিলরুবা ইয়াসমিন কলি, জিনিয়া বিশ্বাস, শেখ শমি হাসাইন বাবু, ফিরোজ আহমেদ, আতাউর রহমান ববি, জুলিয়া আক্তার প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ১৩ ঘণ্টা আগে