খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২১ আশ্বিন ১৪৩৩

ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৮ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


মহানগর জামায়াতের সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি বলেছেন, ডেঙ্গুর এই মহামারীতে হাসপাতালগুলোতে এখন রোগীদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। অথচ প্রয়োজনীয় জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সরকার দায়িত্বশীল ভ‚মিকা পালন করছে না। আমরা সরকারে না থাকলেও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মানুষের পাশে দাঁড়াতে জনগণকে সচেতন করার এই উদ্যোগ নিয়েছে। 
গতকাল সোমবার বিকেলে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে মহানগর জামায়াতের ১৬টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 
মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, মহানগরী কর্মপরিষদ সদস্য এড. শফিকুল ইসলাম লিটন, খুলনা সদর থানা আমীর হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম  শহিদুল ইসলাম, সোনাডাঙ্গা  থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ১৪ ঘণ্টা আগে